ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব ডায়াবেটিস দিবসে কুষ্টিয়ায় র‌্যালী ও আলোচনা সভা কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নব গঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত সিক্ত’র আয়োজনে শেষ হলো জলবায়ু সম্মেলন লোকাল কনফারেন্স অব ইয়ুথ দৌলতপুরে নিজ বাড়ীতে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় বিজিবির অভিযানে নকল বিড়ি ও ট্যাবলেট জব্দ কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা,আহত-৩ দৌলতপুর নাসির উদ্দিন বিশ্বাস মহাবিদ্যালয়ের বিরুদ্ধে জমি দখল ও হত্যা চেষ্টা মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকির অভিযোগ হরিপুর ইউনিয়ন জামায়াতের কমী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত  শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে কুষ্টিয়া গণতান্ত্রিক ছাত্রসংসদের কার্যক্রম শুরু রাষ্ট্রের চেয়ে শক্তিশালী কেউ নয় : দৌলতপুরে খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক 

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে নকল বিড়ি ও ট্যাবলেট জব্দ

নিজস্ব সংবাদ :

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি ও ভারতীয় ট্যাবলেট জব্দ করেছে। গত ০৫ সেপ্টেম্বর বিকাল থেকে ০৬ সেপ্টেম্বর ভোর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৫ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৪টায় কুষ্টিয়া সদর উপজেলাধীন লালন চত্বর বাইপাস মেইন রাস্তায় বিশেষ অভিযান চালানো হয়। লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, ৪৭ বিজিবি-এর তত্ত্বাবধানে ও নির্দেশনায় জেসিও-৯৬৯০ নায়েব সুবেদার মো. আমিরুজ্জামান এর নেতৃত্বে বিশেষ টহল দল পঞ্চগড়-টু-পাথরঘাটাগামী একটি বিআরটিসি পরিবহনে তল্লাশি চালিয়ে ৫,৯৪০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৬ হাজার ৭শ টাকা।

এছাড়া, আজ ০৬ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে প্রাগপুর বিওপি সীমান্ত এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। জেসিও-৮৭২৩ সুবেদার মো. মজিবুল হকের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ১৪৮/মেইন পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গরুড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৫০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং ৩,৫০০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করে। এসবের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৪২ হাজার ৫শ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি বলেন, “মাদক ও চোরাচালান বিরোধী অভিযান সীমান্ত এলাকায় সর্বদা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
২৯ বার পড়া হয়েছে